ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মো. ফজল আলী গাজী (৬৩) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (৯ আগস্ট) সকাল ৬টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারারক্ষী পিয়াস বলেন, আজ সকালে হঠাৎ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন ফজর আলী। পরে কারা কর্তৃপক্ষের অনুমতিতে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে লাশের ময়নাতদন্ত হবে।