আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে জামাল

আগের বার লিগের ম্যাচ রেখেই আর্জেন্টিনার ফুটবলে খেলতে যেতে চাইছিলেন না শেখ রাসেল ক্রীড়া চক্রের অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু শেখ রাসেল তাতে রাজি হয়নি। জামালের যুক্তি ছিল লিগ শিরোপা জয়ের সুযোগ নেই। তাই লিগের বাকি সময়ে নিজে না থাকলেও চলবে। সেটা মেনে নেননি শেখ রাসেলের কর্মকর্তারা। ক্লিয়ারেন্সও দেয়নি। এখন লিগ শেষ হয়েছে। 

এরই মধ্যে সোল দে মাইয়োর ক্লাবটির ফেসবুকে খবর বেরিয়েছে। জামাল ভূঁইয়া তার ডেনমার্কের বাড়ি থেকে আর্জেন্টিনা গিয়েছেন। সেখানে তৃতীয় বিভাগের দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। সেই ক্লাবটি জামাল ভূঁইয়াকে স্বাগত জানিয়েছে এবং সাফল্য কামনা করে বলেছে জামাল ভঁইয়াকে আর্জেন্টিনায় আসার জন্য অভিনন্দন জানাচ্ছি। তাকে পেয়ে আমরা খুব খুশি। তার সাফল্য কামনা করি। জামাল ভূঁইয়া আসায় ক্লাবটি আরো ভালো রেজাল্ট পাবে বলে আমরা বিশ্বাস করি। আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মাইয়োর জার্সি গায়ে খেলবেন বলে জানানো হয়েছে।

আর্জেন্টাির ক্লাবটির প্রতিনিধির সঙ্গে ছবিও প্রকাশ করা হয়েছে। কিন্তু জামাল নিজে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। যোগাযোগ করা হলে কোনে সাড়া দিচ্ছেন না। এর আগের বারও জামাল আর্জেন্টিনার এই ক্লাব কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি লুকিয়ে রেখেছিলেন। এবারও তাই করছেন বলেই হয়ত নিজে কিছু জানাচ্ছেন না।