প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে আছে সরকার: নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে আছে সরকার।

তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের কখনোই হতাশ হবেন না। আপনাদের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও তার নির্দেশনায় আমি সর্বদা আপনাদের পাশে থাকবো।

বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুরে ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এমপি নিক্সন এসব কথা বলেন।

ক্ষতিগ্রস্তদের উদ্দেশে তিনি বলেন, আগুন ব্যবহারে প্রতিটি পরিবারকে আরও সচেতন হতে হবে। আগুনের সামান্য অবহেলা একটি পরিবারকেই নয় একাধিক পরিবারকে সর্বস্বান্ত করে দেয়।