উন্নয়নের রূপকার শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে: এমপি নিক্সন

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, উন্নয়নের রূপকার শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে।

তিনি বলেন, হিন্দু ও মুসলিম মিলে আমরা সবাই দেশটাকে সন্দুরভাবে গড়ে তুলব। 

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে সদরপুরের বাইশরশি নিত্যানন্দ সেবাশ্রম শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠানে এমপি নিক্সন এসব কথা বলেন।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, বাঙালির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। উন্নয়ন করেছেন শেখ হাসিনার সরকার। স্বাধীনতার ৫৩ বছরে কোনো সরকার দেশ উন্নয়ন করতে পারেনি।

তিনি বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেঘা প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দেশ হবে সিঙ্গাপুর-মালেশিয়ার মতো উন্নত দেশ। তাই শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে।

নিত্যানন্দ সেবাশ্রমের সভাপতি খোকন সাহার সভাপতিত্বে ও এনামুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যন মো. শাহাদাদ হোসেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যন কাজী জাফর, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, নুরুল্লাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শাহিন আলম শাহাবুর, হিন্দু প্রতিনিধি, নিক্সন সমর্থিত বিভিন্ন নেতাকর্মী।