বৃষ্টি উপেক্ষা করে রাজধানীতে চলছে বিএনপির গণমিছিল

সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজধানীতে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ঘোষিত গণমিছিল চলছে।

শুক্রবার (১১ আগস্ট) বিকাল ৪টার দিকে মিছিলটি রাজধানীর কমলাপুর স্টেডিয়াম থেকে শুরু হয়।

365933581_1703865513411971_4397130831816965313_n

এর আগে দুপুর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ঢাকা দক্ষিণ বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে কমলাপুর স্টেডিয়ামে জড়ো হন দলটির নেতা-কর্মীরা। কারও কারও হাতে ছাতা দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতা-কর্মীর সংখ্যাও বাড়তে থাকে।

ছবি: শেখ নাসির

জানা গেছে, ঢাকা উত্তর বিএনপি বাড্ডা সুবাস্ত টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করবে। একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত গণমিছিল করবে।

ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের গণমিছিলে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মহানগর উত্তর আয়োজিত গণমিছিলে নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।