আমেরিকান কর্নার রাজশাহী ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো ‘সাইবার ক্রাইম ও সাইবার ল’ শীর্ষক সেমিনার। বুধবার (৯ আগস্ট) দুপুরে আমেরিকান কর্নারে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের সহকারী অধ্যাপক রাবিতা রেজওয়ানা।
সেমিনারে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তথ্য সুরক্ষা এবং নিরাপত্তা আইন সম্পর্কে বিশদ আলোচনা করেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক। এছাড়াও সাইবার আইনের আওতায় সাইবার অপরাধ ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনার পাশাপাশি সাইবার নিরাপত্তায় মানব পাচার সম্পর্কেও ধারণা দেন তিনি।
সেমিনারে ৬২জন শিক্ষার্থী অংশ নেন বলে জানান আয়োজকরা।
২০১৭ সালের ডিসেম্বরে শিক্ষানগরী রাজশাহীতে চালু হয় আমেরিকান কর্নার। এর মাধ্যমে রাজশাহীর শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের শিক্ষা-বিষয়ক বিভিন্ন তথ্য খুব সহজেই পেয়ে থাকে। এটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের বই, ম্যাগাজিন ও খবরের কাগজে পরিপূর্ণ একটি একটি তথ্যকেন্দ্র।