পাঁচ তারকা হোটেল সারিনা ঢাকা তে চলছে ‘এরাউন্ড দ্যা ওয়ার্ল্ড ইন টেন ডেইজ’ ফুড ফিয়েস্তা। ফিয়েস্তাটি শুরু হয়েছে ৯ আগস্ট এবং চলবে ১৯ আগস্ট প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ থেকে ১০.৩০ পর্যন্ত। ১০দিন ব্যাপী এ আয়োজনে ১২০টির মতো পদ পাওয়া যাবে।
মুখরোচক খাবার নিয়ে ভোজন-রসিকদের জন্য চমৎকার এই আয়োজনে থাকছে বিভিন্ন দেশের খাবারের ভিন্নভাবে সংস্করণ, যেমন: ভারতীয়, শ্রীলঙ্কান, মেক্সিকান, চীনা, জাপানি, মরোক্কান, আরব, ইত্যাদি। আয়োজনে দূরবর্তী দেশগুলোর স্থানীয় খাবার এর স্বাদ উপভোগ করার অপূর্ব সুযোগ রয়েছে যা সচরাচর দেশী রেস্তোরায় পাওয়া দুষ্কর।
বাঙ্গালির নিজস্ব রসনা বৈচিত্রপূর্ন তবে এই ফিয়েস্তা পরিচয় করিয়ে দিবে বিভিন্ন দেশের বৈচিত্র্যময় স্বাদের সাথে। ‘স্ট্রিট ফুড ফেস্টিভ-এরাউন্ড দ্যা ওয়ার্ল্ড ইন টেন ডেইজ’ এর বিশেষ আকর্ষণ হল: সারিনা চাট ঘর: গোলগাপ্পে, পাপড়ি চাট, বিহারী ঝালমুড়ি, পালক পাতা আর খাস্তা ভুট্টে চাট, ইন্টারন্যাশনাল স্ট্রিট ফুড বাজার: কর্ণ চাউডার, পম্মেস পার্মিয়েন্টার, প্যানসিয়ারড ফিশ, স্টাফড চিকেন রুলেড, স্যাফরন ফিউমে, ভেজিটেবল অ গ্রাট্যান, ইন্ডিয়ান স্ট্রিট স্পাইস ট্রেল: মুর্গ দম বিরিয়ানি, অজবানি মাহি টিক্কা, ইডলি সাম্বার, মাটন ভুনা, এশিয়ান স্ট্রিট ডেলাইটস: স্যালমন মাকি, কাপ্পা মাকি, কানিকামা মাকি, টেমপুরা অ্যাসপারাগাস মাকি, ইডিয়াপ্যাম, এগ হপ্পার, কোত্তু, পিট্টু, ভেজিটেবল টেমপুরা, গোয়ি কুনন, চিকেন সাটে, টেক্স-মেক্স ফিয়েস্তা: নাচোস সঙ্গে সালসা এবং সাউর ক্রিম, চয়েস অফ হট ডগ, চয়েস অফ টেক্সাস স্লাইডার, এরাবিয়ান নাইটস ডেলাইটস: হামাস, মৌতাবালা, তজ্জিকি, কুসকুস, সিজলিং কেবাব গ্যালোর: মরোক্কান কেফতা কেবাব, জুজেহ কেবাব, মাটন কোফতা, বিফ শামি কেবাব, চিকেন জালি কেবাব, মিষ্টান্ন ভাণ্ডারে থাকছে, বাসবুসা, ম্যাঙ্গো স্টিকি রাইস পুডিং, উম্ম আলি, লাকাইমাত, দেল্লি সিক্স কী কুলফি, ফ্রাইড বানানা, চকলেট পুডিং, ফ্রেশ ফ্রুট প্যারাডাইসসহ আরো অনেক কিছু।
সর্বোপরি ১২০টির বেশি পদ এবং আনলিমিটেড পেপসি এবং আইসক্রিম নিয়ে ১০দিন ব্যাপী চলবে এই ফুড ফিয়েস্তা।
ম্যনুতে বৈচিত্র্য আর স্বাদের সমারহ আনতে নিবিড়ভাবে কাজ করছেন হোটেল সারিনা ঢাকার এক্সিকিউটিভ শেফ মোহকাম সিং। তিনি মাল্টি কুজিন এবং ইন্ডিয়ান ফিউশন ফুড এর জন্য বিখ্যাত। সমগ্র ইন্ডিয়ায় তিনি কাজ করেছেন নানান রেস্তোরাঁয়। তাছাড়াও কাজ করেছেন ইউএই,মালদ্বীপে। সবখানেই তার খ্যাতি অনন্য। তিনি ১২০পদের ম্যানুর মাধ্যমে বাংলাদেশেও তার স্বাক্ষর রাখতে চান।
‘স্ট্রিট ফুড ফেস্টিভ-এরাউন্ড দ্যা ওয়ার্ল্ড ইন টেন ডেইজ’ ফিয়েস্তায় স্পেশাল ব্যুফে অফার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ৫০০০ টাকায় এবং বাই ওয়ান গেট ২ ফ্রি লুফে নিতে পারছেন ৬৫০০ টাকায়। ফেস্টিভ্যালটিতে বেভারেজ পার্টনার হিসেবে থাকছে পেপসি।