১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল করেছে শরীয়তপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭ টায় শরীয়তপুর সদরে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নেতৃত্বে কেন্দ্রীয় মন্দির থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে চৌরঙ্গীস্থ বঙ্গবন্ধু ম্যুরালে এসে শেষ হয়।
এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমান দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর প্রসাদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ রানা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী, প্রথম আলো প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমির নাট্য বিষয়ক প্রশিক্ষক সূজাতা রানী দে, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক চন্দনা রানী দে, এ্যাডভোকেট রাধা রানী প্রমুখ।