টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টা ৫২ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী।

এসময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।

শ্রদ্ধা নিবদনের সময় প্রধানমন্ত্রী সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন।

ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা

তাদের শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর জেলা প্রশাসন আয়োজিত সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদের মিলাদ মাহফিলে পুরাতন বাসভবন থেকে অংশ নেবেন সরকারপ্রধান।

দলে নেতাদের সঙ্গে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা

এর আগে সকাল সাড়ে ৬টায় ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।