সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকি, সর্তক অবস্থানে র‍্যাব

সারাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। মঙ্গলবার (১৫ আগস্ট) র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘হামলার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নিয়ে কাজ করছে র‌্যাব। 

নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। র‌্যাবও কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে।’

খন্দকার আল মঈন বলেন, ‘আমাদের আইটি বিশেষজ্ঞরা এটি নিয়ে কাজ করছেন। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’