ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শোককে শক্তিতে পরিণত করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়বো।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে সরদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি নিক্সন বলেন, বাঙালির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হোত না। ১৫ আগস্টের কালো রাতে ঘাতকরা জাতির জনককে হত্যা করায় দেশ উন্নয়নের শত বছর পিছিয়ে গিয়েছে। আজ তার কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার চেষ্টা করছে। তাই আগামীতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
এ সময় মুক্তিযোদ্ধাদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য নিক্সন চোধুরী। এছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত স্মরণ সভা ও কাঙ্গালী ভোজে অংশগ্রহণ করেন তিনি।