ড. আবদুল ওয়াদুদের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু পরিষদের খাবার বিতরণ

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। ফিকামলি তত্ত্বের জনক, বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুল ওয়াদুদ-এর পৃষ্ঠপোষকতায় রাজধানীর ৭টি স্পটে গরিব ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণের এ কার্যক্রম পরিচালিত হয়।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাজধানীর কলাবাগান তেতুলতলা মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, পরিষদের সাবেক সভাপতি প্রয়াত ডা. এসএ মালেকের ছেলে ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন। 

367504437_617714880498022_8877837437207831202_n

খাবার বিতরণের আগে বঙ্গবন্ধু পরিষদের নেতারা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

363881307_1747666235656820_213616931476669498_n

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জন ও ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, পরিষদের সাংগঠনিক সম্পাদক খন্দকার নজরুল ইসলাম, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি ও বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির মহাসচিব প্রফেসর ড.শামসুদ্দীন ইলিয়াস, সাধারণ সম্পাদক সরদার মাহমুদ হাসান রুবেলসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।