শোক দিবসে অসহায়দের মাঝে যুবলীগের খাবার বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দিনমজুর, অসহায় ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে দক্ষিণ আওয়ামী যুবলীগ।

মঙ্গলবার (১৫ আগস্ট) যাত্রাবাড়ীর কাজলায় মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

Screenshot 2023-08-15 233048

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে শোক দিবস পালন ও খাবার বিতরণ করা হয়। এসময় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। বাঙালি জাতি এখনো বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বলেই প্রতিটা বাঙালির হৃদয়ে তিনি জড়িয়ে আছেন।

WhatsApp Image 2023-08-15 at 19.17.46

তিনি বলেন, ১৫ আগস্ট একটি কালো অধ্যায়। এটি শোকাবহ ও বেদনাদায়ক দিন। শত্রুরা বঙ্গবন্ধুর নাম নিশ্চিহ্ন করতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তারা হত্যা করতে চেয়েছিল। মহান রাব্বুল আলামিন শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্যই শেখ হাসিনা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন।