ডিএমপির তিন কর্মকর্তার পদায়ন, দুইজন বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তাসহ মোট তিনজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

777

আদেশে বলা হয়েছে, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ নুরুজ্জামানকে প্রটেকশন বিভাগের বঙ্গভবন নিরাপত্তা, অতিরিক্ত উপ-কমিশনার মো. মিজানুর রহমানকে পিওএম দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে। এছাড়া সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা মিজানুর রহমানকে উত্তরা বিভাগের পেট্রোল উত্তরা পূর্ব বিভাগে বদলি করা হয়েছে।

অপরদিকে, একইদিন পৃথক আদেশে ডিএমপির নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আদেশে জানা গেছে, পুলিশ পরিদর্শক সিদ্দিকুর রহমানকে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসা জাহাঙ্গীর হোসেন খানকে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।