বঙ্গবন্ধুকে বাঁচাতে পারিনি, শেখ হাসিনার জন্য আমরা জীবন দিবো: ইকবাল হোসেন অপু

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু বলেছেন, আমরা বঙ্গবন্ধুকে বাঁচাতে পারিনি, কিন্তু শেখ হাসিনার জন্য দরকার হলে আমরা জীবন দিবো। তাও শেখ হাসিনাকে রক্ষা করবো। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নেতৃত্বের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। শেখ হাসিনার নেতৃত্বেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ষড়যন্ত্রে কাজ হবে না। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী সফল হবে না। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 

368641592_1332530100830757_3830280046224943974_n

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার অন্তর্গত গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, এটা ১৯৭৫ সাল নয়, এটা ২০২৩ সাল। আগুন নিয়ে যারা খেলবে তাদের পুড়ে ছাই হয়ে যেতে হবে। আমাদের ভয় পাবার কিছু নেই। মহল্লায়-মহল্লায় গিয়ে একাত্তরের ঘাতকদের চিহ্নিত করতে হবে। তাদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে লালকার্ড ঝুলিয়ে দিতে হবে। আমরা মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তি।

368629527_290427827008483_9126183869817606470_n

এসময় জাজিরা উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।