মান-অভিমান ভুলে দীর্ঘ তিন মাস পর পরীমণির বসুন্ধরার বাসায় ফিরে ছেলেকে নিয়ে সুন্দর সময় কাটাচ্ছিলেন শরীফুল রাজ। কিন্তু এক দিনের ব্যবধানেই আবার বদলে গেল হিসাব। মাথা ফেটে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি এখন রাজ। তবে কোথায় কীভাবে কখন রাজের মাথায় এই ক্ষত হয়েছে তা এখনো জানা যায়নি।
সংবাদ মাধ্যম অনুযায়ী, শুক্রবার রাতে রাজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে রাজের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। রক্ত জমাট বেধে আছে। তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন
এদিকে পরীমণি জ্বরে ভুগছেন। পরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘রাজ কোথায় আমি জানি না। আমি হাসপাতালে। আমার অনেক জ্বর। কথা বলতে পারছি না।’
আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের ব্যক্তিগত জীবনের সমস্যার যেন কিছুতেই সমাপ্তি ঘটছে না। এককথায় রাজ-পরীর বাস্তব জীবন যেন সিনেমার মতো চলছে।