খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির পদযাত্রায় যোগ দিচ্ছেন নেতা-কর্মীরা

বিএনপির পদযাত্রায় যোগ দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে পদযাত্রা করছে দলটি।

শনিবার (১৯ আগস্ট) বিকাল ৩টায় পদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

ছবি: ইত্তেফাক

একই দাবিতে আজ সারা দেশে মহানগর, জেলা-উপজেলাপর্যায়ে পদযাত্রা করছে বিএনপি।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে কাকরাইল মোড় ও শান্তিনগর মোড় হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

ছবি: ইত্তেফাক

পদযাত্রায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতা ও ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।