সুনামগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো নিঝুম সরকার (৪) ও প্রীতম সরকার (২)। তারা গন্ধর্ব্বপুর গ্রামের নিখিল সরকারের সন্তান। 

নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো বাড়ির সামনের পুকুরে নিহতদের বড় ভাই ইন্দ্রজিৎ সরকার গোসল করতে যায়। তার পেছন পেছন নিঝুম ও প্রীতমও পুকুরে পাড়ে যায়।  ইন্দ্রজিৎ গোসল শেষে চলে আসলেও তারা আর ফিরে আসেনি। কিছু সময় পরে তাদের মা পুকুরে গেলে প্রীতমের লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর নিঝুমকে খোঁজাখুঁজি শুরু হলে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান বলেন, ওই দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা যায়। 

জগন্নাথপুর থানার ওসি মো.  মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।