ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৮৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৩ জন মারা গেছেন। একই সময়ে আরও ১ হাজার ৯৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৬৬ জন মারা গেলেন। আর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৭ হাজার ৮৬০ জন। তাদের মধ্যে ঢাকার ৪৭ হাজার ৬৭১ জন।

ছবি: আব্দুর গনি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪০ হাজার ৭৬৪ জন।