প্রপার্টি এক্সপো শুরু, চলবে ২৬ অগাস্ট পর্যন্ত

প্রপার্টি এক্সপো–২০২৩ শুরু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) রাজধানীর গুলশান-১ এ রাতুল প্রপার্টিজের কর্পোরেট অফিস থেকে শুরু হয়ে এই এক্সপো চলবে আগামী ২৬ অগাস্ট পর্যন্ত 

প্রতিষ্ঠানটির সিইও সোমনাথ সরকার বলেন, এই এক্সপোর মাধ্যমে আমরা আমাদের সকল সার্ভিসগুলো গ্রাহকের সামনে তুলে ধরতে পারবো। তাদের চাহিদামত ওয়ান স্টপ প্রপার্টি সল্যুশন প্রদান করতে পারবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান নওরিন জাহান মিতুল, এক্সিকিউটিভ ডিরেক্টর এহসানুর রহমান, ডিরেক্টর অপারেসন্স অনিক সীমান্ত ও নঈম শরীফ, হেড অব মার্কেটিংসহ রাতুল প্রপার্টিজের অন্যান্য কর্মকর্তারা

উল্লেখ্য, রাতুল প্রপার্টিজ ২০০৬ সাল থেকে ব্রান্ড নিউ, সেকেন্ডারি প্রপার্টি, ফ্লাট ও জমিসহ কমার্শিয়াল স্পেস ক্রয়-বিক্রয়ের মাধ্যমে রিয়েলস্টেট কোম্পানি হিসাবে কাজ করে আসছে।