আগৈলঝাড়ায় ব্যাটারিচালিত ইজিবাইক চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম রফিকুল মিয়া (৭)। সে সাতলা গ্রামের শরীফ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়ন, বুধবার সকালে সাতলা-উজিরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একই এলাকার আবু বকর খন্দকারের ছেলে আনাড়ি চালক দুলাল খন্দকারের ইজিবাইকের নীচে চাপা পড়ে রফিকুল মিয়া।
আরও পড়ুন: শিবগঞ্জে বজ্রপাতে শ্রমিক নিহত
আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জানান, স্থানীয়রা শিশু রফিকুলকে হাসপাতালে নিয়ে আসে। তখন রফিকুল মৃত ছিলো।
ইত্তেফাক/নূহু