সাঈদীর মৃত্যুতে দুঃখ প্রকাশে দুই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় পিরোজপুরের নাজিরপুরে দুই ছাত্রলীগ নেতাকে দলীয় পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন না‌জিরপুর উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি ত‌রিকুল ইসলাম চৌধুরী তাপস। 
  
শনিবার (১৯ আগস্ট) উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস ও সাধারণ সম্পাদক মো. আল-আমিন শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অব্যাহতির প্রকাশ করা হয়।

00

অব্যাহ‌তিপ্রাপ্ত ছাত্রলীগ নেতারা হলেন উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয় ছাত্রলীগের সভাপতি রুম্মান হোসেন ও একই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।
 
এ‌ বিষ‌য়ে অব্যাহ‌তিপ্রাপ্ত ছাত্রলীগ নেতা মো. রুম্মান হো‌সেন ঘটনার সতত্য তা স্বীকার ক‌রেন। 

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস জানান, ওই দুই নেতা গত ১৪ আগস্ট তাদের নিজস্ব ফেসবুক আইডিতে সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ষ্ট্যাটাস দিয়েছেন।