ধর্ষণ মামলায় ব্যবসায়ীসহ ২ জনের বিরুদ্ধে চার্জশিট

খাগড়াছড়ির রামগড়ে এক গৃহবধূর দায়ের করা ধর্ষণ মামলার আসামি মোফাজ্জল হোসেন সিকদার প্রকাশ মল্লিক (৬৫) নামে এক ব্যবসায়ী ও তার সহযোগী মো. মোস্তফার বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়েছে। 

আদালতের নির্দেশে পুলিশ ইতিমধ্যে মোফাজ্জল হোসেন সিকদার প্রকাশ মল্লিকের পাসপোর্ট জব্দ করে। চার্জশিটভুক্তরা গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে আদালত হতে জামিনে আছে। তারা দুজনই রামগড় পৌরসভার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা।  

জানা যায়, আদালতের নির্দেশে ২৩ আগস্ট রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা করা হয়। থানায় মামলা রুজুর পরই আসামিরা হাইকোর্ট থেকে আগাম জামিন  নেয়। পরে জামিনের মেয়াদের শেষ দিনে ৮ মে খাগড়াছড়িতে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে দুই আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।