রাজশাহীর পবায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউপির হাট রামচন্দ্রপুর ডাঙ্গিপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দুই শিশুর লাশ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

জানা গেছে, ডাঙ্গিপাড়ার লোকমানের ছেলে রনি আহমেদ (৫) ও একই গ্রামের বেলালের ছেলে পিয়ারুল ইসলামকে (৬) মঙ্গলবার দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। গ্রামের মধ্যে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যার দিকে স্থানীয় পুকুরঘাটে উভয়ের লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে। 

আরও পড়ুন: কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

খবর পেয়ে রাতেই পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে পবা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু