ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের চাকরি মেলা অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগরে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) সকালে উত্তরণের আয়োজনে ও এডুকোর আর্থিক সহায়তায় শ্যামনগরের বরসা রিসোর্টে অনুষ্ঠিত হয়।

চাকরি মেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান ও মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা। 

tala-2

উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উত্তরণ কর্মকর্তা মো. আমিনুর রহমান, জিএম মাছুদুর রহমান, অলোক কুমার পাল, মো. আনিছুর রহমানসহ কাশিমাড়ী, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ ও গাবুরা ইউনিয়নের ট্রেনিংপ্রাপ্ত শিশু, শিক্ষক, অভিভাবক, শিশু সুরক্ষা কমিটির সদস্য ও চাকরিদাতা প্রতিষ্ঠান সমূহ। উক্ত চাকরি মেলায় একজন কোম্পানি, ২ জন মোবাইল সার্ভিসিং, ২ জন ইলেকট্রিক হাউজ ওয়ারিং ও একজন টেইলরিং সপের মালিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় তারা মোবাইল সার্ভিসিং, টেইলরিং ও ইলেকট্রিক হাউজ ওয়ারিংবিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত এবং চাকরি করতে আগ্রহী ২৫ জন প্রশিক্ষণার্থীকে যাচাই বাছাইয়ের পর ২০ জনের বায়োডাটা গ্রহণসহ তাদের কাজের সুযোগ প্রদান করার আশ্বাস প্রদান করেন। 

এ ছাড়াও আনিরা এন্টারন্যাশনাল লি. নারায়নগঞ্জ, ঢাকার এই প্রতিষ্ঠান, উত্তরণ ২০২১ ও ২০২২ সালে যে সকল শিশুদের কারিগরি প্রশিক্ষণ প্রদান করেছে তাদেরকেও চাকরি প্রদানের সুযোগ দিবেন বলে জানান।