সুন্দরগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম বিউটি বেগম (২৬)। তিনি উপজেলার হরিপুর ইউনিয়নের উজান তেওড়া গ্রামের বাসিন্দা। এ সময় তার ছোট চাচাতো ভাই নাজমুল ইসলাম (১৩) আহত হয়েছে।

নিহত বিউটি বেগম ওই গ্রামের আব্দুল হামিদ মিয়ার মেয়ে। তিনি বাবার বাড়িতেই থাকেন। আহত নাজমুল একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আরও পড়ুন: পবায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি জানান, বেলা সাড়ে ১১টার দিকে মুষলধারে বৃষ্টি হচ্ছিলো। এ সময় বিউটি আর তার চাচাতো ভাই পার্শ্ববর্তী বাংলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে।

ইত্তেফাক/নূহু