দিল্লিতে যাওয়ার আগে ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্ভেই ল্যাভরভ। ৭ ও ৮ সেপ্টেম্বর দুদিনের সফরে ঢাকায় আসছেন। এমনটাই জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সেপ্টেম্বরে নয়া দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে যোগ দেবেন ল্যাভরভ। ঢাকা হয়ে দিল্লিতে যাবেন তিনি। তার আগে ৭ সেপ্টেম্বর ঢাকায় আসবেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

জানা যায়, বাংলাদেশ-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কসহ ভূরাজনৈতিক নানা বিষয় এই সফরে গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই হবে প্রথম ঢাকা সফর।

russian-foreign-minister_SDK-637005b4e6a8e

ঢাকা সফরে ল্যাভরভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আর আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকটি হবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে।

lavrov-64e43801c2d1d

এই সফরে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা ইস্যু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পসহ নানা প্রসঙ্গ উঠে আসবে বলে হচ্ছে।