মহেশপুরে সাবেক উপজেলা-ইউপি চেয়ারম্যানসহ ৪ জামায়াত নেতা গ্রেপ্তার

অভিযান চালিয়ে ঝিনাইদহের মহেশপুরে মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, নাটিমার সাবেক ইউপি চেয়ারম্যানসহ চার জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। 

গ্রেপ্তাররা হলেন জেলা জামাতের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, নাটিমা ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলা জামায়াতের নায়েবে আমির ফকির আহম্মেদ, স্বরুপপুর গ্রামের ওসমান গণির ছেলে আলী আহম্মদ ও শিবান্দুরপুর গ্রামের ময়জদ্দীন মন্ডলের ছেলে আবু জাফর।

মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, তাদেরকে মহেশপুর থানার বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়ে জানতে জামায়াতের উপজেলা আমির ফারুক আহম্মেদের মোবাইল ফোনে একাধিক কল দিয়েও তাকে পাওয়া যায়নি।