শিবপুরে মাদরাসার অধ্যক্ষ ও শিক্ষক গ্রেপ্তার

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মঞ্জুর হোসেন ফকির ও কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোশাররফ হোসেনকে আটক করেছে শিবপুর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২২ আগস্ট) গভীর রাতে তাদের বাড়ি থেকে তাদের আটক করা হয়। শিবপুর মডেল থানার ওসি মো. ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের মৃত ইসহাকের ছেলে। তারা দুই জন আপন দুই ভাই। 

শিবপুর মডেল থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানান, তারা জামায়াতের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে নাশকতা সংঘটিত হওয়ার আশংকার অভিযোগে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হবে। আদালতে পাঠানো হবে।