যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বারে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এবিসি।
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির ট্রাবুকো ক্যানিয়ন এলাকার একটি বারে। কাউন্টির শেরিফের বিভাগ হতাহতের খবর নিশ্চিত করেছে।
শেরিফ জানিয়েছে, ছয়জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।