ইত্তিহাদ কোচের সঙ্গে চরম দ্বন্দ্ব বেনজেমার  

ইউরোপ ছেড়ে সৌদি ক্লাব আল ইত্তিহাদে যোগ দিতে না দিতেই দ্বন্দ্বে জড়িয়েছে ফরাসি স্ট্রাইকার করিম বেনজামা। আল ইত্তিহাদে কোচ নুনো সান্তোস বলেন, তার কৌশলের সঙ্গে বেনজেমা মোটেও মানানসই না। অথচ এই ফরাসি স্ট্রাইকারকে দলে নিতে ক্লাবটিকে গুনতে হয়েছে প্রায় ৩০০ মিলিয়ন ডলার।

ফ্রান্সের সাবেক স্ট্রাইকার বেনজেমার প্রো লিগ মৌসুমে এখন পর্যন্ত গোল করতে পারে নাই। এর মাঝে পর্তুগিজ কোচ নুনো স্পারিন্তে সান্তোসের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পরেছে এই সাবেক ফরাসি ফুটবলার। কোচের কাছে নেতৃত্বের আর্মব্যান্ড চেয়েছিলেন বেনজেমা। কিন্তু বেনজেমাকে আর্মব্যান্ড না দিয়ে ব্রাজিলের ফরোয়ার্ড রোমারিনহোর হাতে রেখেছেন আর্মব্যান্ড। 

সৌদি আউটলেট আল শার্ক আল আউসাত জানিয়েছে, বেনজেমা ও নুনো সান্তোসের মধ্যে সংকট চরমে। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি স্ট্রাইকার কোচের থেকে যে আচরণ পেয়েছেন তার কোন জবাব হয় না। 

নুনো এটাও বলেছেন, চলতি মৌসুমে তিনি দলে বেনজেমাকে চাননি। বিষয়টি নিয়ে প্রো লিগ এজেন্টের ওপর ক্ষোভ ঝেড়েছেন বেনজেমা। যে ক্লাবের কোচ তাকে চাননি, তাকে নিয়ে পরিকল্পনা নেই তেমন ক্লাবে তাকে আনায় তিনি ক্ষুব্ধ। বেনজেমা নাকি দ্রুতই এর সমাধান বের করার তাগিদ দিয়েছেন।