টাঙ্গাইলের মির্জাপুরে আবাসিক হোটেলে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে হোটেলের ম্যানেজার, কাস্টমার ও নারীসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ। মামলার পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) গোড়াই শিল্পাঞ্চল এলাকার ইয়ার গার্ডেন আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গোড়াই এলাকার মোবারক হোসেন খান ও মোতালেব হোসেন খানের বহুতল ভবনের ইয়ার গার্ডেন আবাসিক হোটেলের ৪ তলা বাসায় এই চক্রটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ করে আসছিল। গোপন সংবাদ পেয়ে শুক্রবার (২৫ আগস্ট) দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আইয়ুব হোসেন খানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় হোটেলের ম্যানেজার, অসামজিক কাজের সঙ্গে জড়িত নারী-পুরুষসহ ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন হোটেলের ম্যানেজার পিন্টু (৪০), বরিশালের উজ্জল হোসেন (৩৪), কুড়িগ্রামের সাইদুল (৩০), রংপুরের মামুন (২৪), নারায়নগঞ্জের আবু তালেব (৪০), লালমনিরহাটের সোহাগ (৩০), কুড়িগ্রামের ফারুক হোসেন (৩০), টাঙ্গাইলের মিজানুর রহমান (২২), পাবনার মো. আলম (৪০), বগুড়ার খাজা মোল্লা (৪৫)। নারীরা হচ্ছেন কিশোরগঞ্জের মিম (১৯), কুড়িগ্রামের জয়নব (৩০), কুড়িগ্রামের শিল্পী (২০), কুষ্টিয়ার হাসিনা (৩২), গাইবান্ধার শরিফা (২৫), গাইবান্ধার সাবিনা (২৪), কুষ্টিয়ার রহিমা (৩৮), গাজীপুরের কৃষ্টি (২১), গাইবান্ধার সাথী (২৯), বরিশালের সোনিয়া (২৫), দিনাজপুরের হোসনেয়ারা (৩৫), বরিশালের তানজিলা (২৫) এবং শেরপুরের নাসিমা (২১)।
মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আইয়ুব হোসেন খান বলেন, শুক্রবার অভিযান চালিয়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়। শনিবার নিয়মিত মামলার পর জেলহাজতে পাঠানো হয়েছে।