রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে উদ্যোক্তাদের কমিউনিটির অন্যতম একটি নেটওয়ার্কিং ক্লাব অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ নিজেদের নিবন্ধিত সদস্যদের নিয়ে মিটআপ অনুষ্ঠানে মাধ্যমে নতুন ইসি কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। গত ২৬ আগস্ট এ কমিটির পরিচয় করিয়ে দেওয়া হয়।
দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট ড. মো. শাহ আলম চৌধুরী অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের গভর্নিং কমিটি এবং মেম্বার্সদের কাছে তার প্রতি আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি মেম্বারদের সহযোগিতায় অন্ট্রাপ্রেনিওরস ক্লাব শুধুমাত্র বাংলাদেশে নয় বরং দেশের বাইরেও অনুকরণীয় করার চেষ্টা করবেন আশাবাদ ব্যক্ত করেন।
ই-কুরিয়ারের প্রধান নির্বাহী ও ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব রুহুল ঘোষ আশাবাদ ব্যক্ত করেন যে অন্ট্রাপ্রেনিওরস ক্লাব থেকে উদ্যোক্তাদের জন্য একটি নিজস্ব বাজার সৃষ্টি হবে, যেখানে সবার ইউনিক প্রোডাক্টসেরের মাধ্যমে একে অন্যকে তার পণ্যের প্রচার, বিক্রয়ও প্রসার এ সাহায্য করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও জনপ্রিয় মডেল, অভিনেতা ও পেন্টাগন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর অন্তু করিম, ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা রিসোর্ট এর ম্যানেজিং ডিরেক্টর মো. সাজিবুল আল রাজিব, লাকীস কালেকশনের ফাউন্ডার ও প্রচার সম্পাদক রাবেয়া খাতুন লাকি, চয়নিকা লাইফস্টাইলের ফাউন্ডার ও সদস্য সম্পাদক চয়ন সাহা, সমতা স্কুলের ফাউন্ডার ও সাংগঠনিক সম্পাদক ফাহমিদা আহমেদ ও ব্রান্ডিলেনের ফাউন্ডার ও ক্লাবের পরিচালক লিজা আক্তার হোসেন, ডি স্মার্ট গ্রুপের নির্বাহী মো. মাইনুল হাসান দোলন, অগ্রমনি প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর খাইরুল আলম লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আরেফিন দিপু ও এবং পাবলিক স্পিকিং অফিশিয়ালের প্রধান নির্বাহী ও অনুষ্ঠানের সঞ্চালক ও দপ্তর সম্পাদক মো. সোলায়মান আহমেদ জিসান।
অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ ২০১৭ সাল থেকে দেশের উদ্যোক্তাদের জন্য কাজ করে যাচ্ছে। এই ক্লাবের ৪৫০টির বেশি রেজিস্টার্ড উদ্যোক্তা সদস্য এবং ৩০ হাজারের বেশি সামাজিক মাধ্যমে অনুসারী রয়েছে।