দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু

সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরু হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল ৪টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। এর আগে রোববার (২৮ আগস্ট) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে ২২-২৪ আগস্ট জোহানেসবার্গে অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন। সম্মেলনে শেষে রোববার তিনি দেশে ফিরেছেন।