ঢাকার যাত্রাবাড়ীতে শনিবার (২ সেপ্টেম্বর) ট্রাকের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত ইসতিয়ান হোসেন রাজধানী শান্তিবাগের বাসিন্দা।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া জানান, শনিবার সন্ধ্যার পরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় তিনি আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এবিষয়ে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।