টালিউডের চর্চিত তারকা জুটিদের মধ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার অন্যতম। প্রেম,বিয়ে এমন কি সম্পর্কের রসায়ন বদলানোর পরও সেই চর্চা কখনও থেমে থাকেনি। সম্প্রতি তারা আবার তাদের নিজেদের সম্পর্ককে সুযোগ দিয়ে ভালোবাসার মরশুমে হারিয়ে যেতে বসলেন। এবার সম্পর্কের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, বহু বছরের টানাপোড়েনের পর ২০২৩ এর দোলের সময় থেকে উন্নত হতে থাকে রাহুল- প্রিয়াঙ্কার সম্পর্ক। মাঝের আইনি ঝামেলা থাকলেও ছেলে সহজের জন্যই নিজেদের সম্পর্ক ঠিক করে নিয়েছেন এ জুটি। কাঁটা ছিল। এবার সে ঝামেলাও মিটিয়ে আদালতের সম্মতিতেই তাদের সম্পর্কের দ্বিতীয় ইনিংস শুরু করলেন ।
এসম্পর্কে সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকারে রাহুল জানিয়েছেন, 'আমরা একসঙ্গে সংসার করছি। প্রিয়াঙ্কার বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট কিনেছি আমি।এতদিন আইনি জটিলতা ছিল। এবার সেটা মিটমাট হল। তবে আমরা একসঙ্গে অনেক ধরেই থাকছি। তবে মায়ের সঙ্গেই অধিকাংশ সময় থাকি। ওর বাড়িতে ওর বাবা মা আছেন। তবে উইকেন্ডে আমরা একসঙ্গেই সময় কাটাই। আমরা স্বামী স্ত্রী ছিলাম, এখনও সেটাই আছি।
২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই কেস চলার পর শেষ পর্যন্ত রাহুল-প্রিয়াঙ্কা দুজনেই এই সমস্যা মিটমাট করে নেবেন বলেই ঠিক করে নেন।