নির্মাণাধীন ভবনের অনুমোদিত নকশার ব্যত্যয় করায় মালিকদের দেওয়া হয় নোটিশ। কিন্তু কোনো রকম কার্যকর ব্যবস্থা না নেওয়ায় রাজউকের অভিযানে ভেঙ্গে দেওয়া হলো দুই ভবনের অবৈধ বর্ধিতাংশ।
সোমবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর আফতাব নগরে (জোন-৪/১) রাজউকের অভিযান এই অভিযান চালানো হয়। যা এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে। এসময় অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার।
এই অভিযানে ভবন মালিকরা ভুলের বিষয়টি স্বীকার করলেও উপস্থিত গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চান নি।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, রাজউক থেকে অনুমোদন নেয়া এমন নকশা বহির্ভূত রয়েছে যে ভবনগুলো পেয়েছি এমন সব ভবনের বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক অথরাইজড অফিসার- ৪/১ ইমরুল হাসান, এছাড়াও সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক ও ইমারত পরিদর্শকগণ, এছাড়াও জোন-৪/১ এর রাজউকের সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।