nস্ত্রীমিলন এবং ওই বিষয়ে কোনো আলোচনা করা যাবে না।
n পুরুষদের ক্ষেত্রে কোনো সেলাই করা জামা, পায়জামা ইত্যাদি পরা বৈধ নয়।
n কথা ও কাজে কাউকে কষ্ট দেওয়া যাবে না।
n পুরুষদের ক্ষেত্রে মাথা বা মুখ ঢাকা যাবে না; এমনকি টুপিও পরা যাবে না।
n নারীদের মাথায় অবশ্যই কাপড় রাখতে হবে। তবে মুখমণ্ডল স্পর্শ করে এমন কাপড় পরবেন না।
n নখ, চুল, দাড়ি গোঁফ ও শরীরের একটি পশমও কাটা বা ছেঁড়া যাবে না।
n কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা যাবে না।
n কোনো ধরনের শিকার করা যাবে না।
n ক্ষতিকারক সব প্রাণী মারা যাবে। ক্ষতি করে না, এমন কোনো প্রাণী মারা যাবে না।
lমো. নাজমুল হাসান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়