কবরস্থানে প‌ড়েছিল আওয়ামী লীগ নেতা, ৯৯৯ এ ফো‌নেও আসেনি পু‌লিশ

টাঙ্গাইলে নি‌খোঁজের দুদিন পর অ‌চেতন অবস্থায় কবরস্থান থে‌কে আওয়ামী লীগ নেতা‌কে উদ্ধার ক‌রে‌ছে স্থানীয়রা। উদ্ধা‌র হওয়া আওয়ামী লীগ নেতা শাহ আলম সরকার (৪৭) ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের আথাইল শিমুল গ্রামের আব্দুল মজিদ সরকারের (মন্টুর) ছেলে এবং তি‌নি ওই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের উপ‌জেলার ছাব্বিশা কবরস্থান থেকে তা‌কে উদ্ধার করা হয়। 

ছাব্বিশা গ্রামের রায়হান তালুকদার রাসেল জানান, ভো‌রে কবরস্থানের পাশে কিছু সংখ্যক মানুষের হাঁক-ডাক শুনতে পাই। সেখানে গিয়ে এক ব্যক্তি‌কে অচেতন অবস্থায় পড়ে থাক‌তে দে‌খে জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন করা হয়। প‌রে পু‌লিশ না আসায় স্থানীয়রা তা‌কে হাসপাতা‌লে পাঠায়। 

শাহ আলমের ভাই ওমর ফারুক বলেন, গত ১৭ সেপ্টেম্বর রোববার সকালে ঘাটাইলের নিজ বাসা থেকে ভূঞাপুর ল্যাব ওয়ান ক্লিনিকে আসার জন্য রওনা হয়। এরপর থে‌কে তার কোনো খোঁজ পাওয়া যায়‌নি। ঘটনার দুইদিন মঙ্গলবার ভোরে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় ছাব্বিশা গ্রামের কবরস্থানের পাশ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। 

ভূঞাপুর থানার ওসি আহসান উল্লাহ বলেন, উদ্ধার করা ব্যক্তিকে উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। অ‌ভি‌যোগ পে‌লে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।