এফবিসিসিআই সভাপতির সঙ্গে এসবিসিসিআই প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

সুইজারল্যান্ড বাংলাদেশ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুর রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। 

এসময় বাংলাদেশের অর্থনীতিতে সুইজারল্যান্ডের যেই অবদান রয়েছে তার ভূয়সী প্রশংসা করেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। পাশাপাশি সুইস মেশিনারিজ, ক্যামিকেল , সিমেন্ট , ঔষধ এবং অন্যান্য  শিল্পে বাংলাদেশের সাথে সুইজারল্যান্ড যে যৌথভাবে কাজ  করছে তা তুলে ধরেন এসজিএস বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার আব্দুর রশিদ।

এছাড়াও দেশের অর্থনীতিকে  এগিয়ে নিতে এফবিসিসিআই এবং এসবিসিসিআইয়ের যৌথ কাজের ওপর গুরুত্ব আরোপ করেন এসবিসিসিআই এর সেক্রেটারি জেনারেল সাদ  ওমর ফাহিম

এসময় এসবিসিসিআই এক্সিকিউটিভ কমিটি থেকে  উপস্থিত ছিলেন সুইস এলিজেন্সের সিইও আবুল হাসনাত, আলফা ভিশন লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর সন্তোষ চন্দ্র নাথ এবং এসবিসিসিআই এর কোর্ডিনেটর মোহাম্মদ মহিউদ্দিন ভূইয়া।