চ্যাম্পিয়ন ফ্যালকন ফোর দল

আকিজ রিসোর্সেস এর সফটওয়্যার  কোম্পানি আইবসের উদ্যোগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বসিলার রিভারশোর স্পোটস মাঠে  ইন্টারনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন হয়েছে ফ্যালকন ফোর দল। ফ্যালকন ফোর ১-০ গোলে টিম ২ কে হারিয়েছে। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে শাকিব।

খেলা শেষে বিজয়ী হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আকিজ রিসোসেস লিমিটেডের চেয়ারম্যান ফারিয়া হোসেন। এ সময় ফারিয়া হোসেন বলেন, কাজের ফাকে ফাকে খেলাধুলা মানুষকে উজ্জীবিত করে। খেলাধুলা মানুষের মানসিক বিকাশ ঘটায়। আইবস এ উদোগ নিঃসন্দেহে সবাইকে অনুপ্রেরণা যোগাবে। আশা করি তাদের এ উদোগ নিয়মিত হবে।

অনুষ্টানে এছাড়া উপস্থিত ছিলেন  সিএসও মিনহাজ আহমেদ,  আইবস লিমিটেডের সিইও  জায়েদ বিন রশিদ, সিপিও আল আমিন।