স্পাইডার ম্যানে প্রথমবারের মতো ‘হিজাব’ পরা নারী

স্পাইডার ম্যানের ছবিতে প্রথমবারের মতো হিজাব পরা নারী চরিত্র দেখা যাবে। মার্ভেল সিরিজের নতুন ছবি স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোমের ট্রেইলারেও দেখা গেছে এই হিজাবি চরিত্রকে। এই নতুন পর্বে হিজাব পরা চরিত্রে অভিনয় করেছেন জোহা রহমান। স্পাইডার-ম্যান পিটার পার্কারের বন্ধু হিসেবে তাকে দেখা যাবে। সূত্র: দ্য নিউ আরব। 

জোহা রহমান জানান, ‘ প্রথমে স্পাইডার ম্যান কাস্টিং টিমের কাছে আমি আমার প্রোফাইল পাঠাই। অডিশনে তারা আমাকে পছন্দ করে। শেষমেশ ছবিটিতে কাজ করার সুযোগ পাই। বিস্তারিত কিছু বলা সম্ভব না। এখানে আমি পিটার পার্কারের বন্ধু। আমরা ইউরোপে ঘুরতে যাই। সিনেমাতেই বাকিটুকু জানা যাবে।’

আরও পড়ুন: কাপড়ে বাঁধা রেললাইনের নাট-বল্ট

হলিউডে মুসলিম চরিত্রকে গুরুত্বহীন করে দেখানোর বিষয়ে তিনি বলেন, ‘আমরা প্রায়ই দেখি হলিউডে মুসলিমদের চরিত্র থাকে নেতিবাচক বা গুরুত্বহীন। তাদের মুসলিম পরিচয়ই এখানে সমস্যা আকারে দেখা হয় অনেকটা। তবে এখন কিছুটা পরিবর্তন দেখি, তবে সেটি আরও বড় আকারে হওয়া উচিত।’


জোহা রহমান। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, পাকিস্তানি বংশোদ্ভূত এ ব্রিটিশ নারীর ব্যারিস্টার হওয়ার কথা ছিল। কিন্তু আইনে পড়াশোনা ছেড়ে দিয়ে তিনি পাড়ি জমান হলিউডে। শুরুতে মডেলিং, এরপর অভিনয়ের দিকেই ঝোঁকেন জোহা।

ইত্তেফাক/বিএএফ