দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ

সুনামগঞ্জের দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেনু পোনা নিধন বন্ধে মৎস্য সুরক্ষা ও মৎস্য সংরক্ষণ আইনে মঙ্গলবার দুপুরে উপজেলার বরাম হাওরে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও হাওরে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এসময় একজনকে অবৈধভাবে মৎস্য আহরণের দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার ভূমি জনি রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলমসহ পুলিশের সদস্যরা।