নেদারল্যান্ডসের রটারডাম শহরে জোড়া গুলিতে অন্তত দুইজন নিহত হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
পুলিশ জানায়, দু’জন আততায়ী এ হামলা চালিয়েছে। বন্দুকধারী প্রথমে একটি বাড়িতে এবং পরে একটি বড় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গুলি চালায়। এদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভবনে হামলা চালানো অপর ব্যক্তিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এতে ৩৯ বছর বয়সী এক নারী এবং ৪২ বছর বয়সী একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক নিহত হয়েছেন।
এ ঘটনায় একজন ৩২ বছর বয়সীকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মেডিকেল সেন্টারের হেলিপ্যাডের নীচে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পুলিশ বলছে, নিহতদের আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদেরকে মরদেহ হস্তান্তরের পর হতাহতের প্রকৃত সংখ্যা জানানো হবে।