‘চাকরি কইরা মায়েরে পালমু’

১০ বছরের কণা। সে সকাল-সন্ধ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ও সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে ফুলের মালা বিক্রি করে। মা ও বোনের সঙ্গেই থাকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরেই। পথে-ঘাটেই সারাদিন কেটে যায় তার। রাতের ঘুমও হয় খোলা জায়গায়। তবুও স্বপ্ন দেখছে চাকরি করে মায়ের দায়িত্ব নেবে। 

আজ ৩০ সেপ্টেম্বর। জাতীয় কন্যা শিশু দিবস। এ দিবস ও তার জীবন সংগ্রাম নিয়ে কথা বলে ইত্তেফাকের সঙ্গে-

★তোমার গ্রামের বাড়ি কোথায়? 
> বরিশাল
★এখান কোথায় থাকো?
> সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে 
★তুমি কার সঙ্গে থাকো?
> মা ও বইনের লগে থাহি, বাবা আমগো লগে থাকে না, গ্রামে থাকে।

kona-2

★তোমার বাবার নাম কী?
> বাবার নাম বিল্লাল।
★তোমার বাবা কী করেন? 
> বাবা রিকশা চালায়। 
★তোমার মা কী করেন? 
> মা আমারে ফুলের মালা গাইত্তা দেয়। 
★তুমি কী কাজ করো?
> সোহরাওয়ার্দী উদ্যানে আর টিএসসিতে ফুলের মালা বেচি।

kona-04

★রাতে ঘুমাও কোথায়? 
> এইখানেই ঘুমাই। 
★রাতে যে এখানে ঘুমাও কোনো সমস্যা হয় না? 
> হয়, মাশায় কামরায়। অনেক সময় এইখানের লোকজন উঠাইয়া দেয়, পরে বাইরে গিয়া ঘুমাই।
★তুমি দৈনিক কত টাকা পাও?
> কোনো দিন ২০০ ট্যাকা, আবার কোনোদিন ৩০০ ট্যাকাও পাই।
★পড়াশোনা করো না? 
> প্রেত্যেক শুক্কুরবার ইউনিভার্সিটির ভাইয়ারা পড়াইতে আহে, তহন পড়ি।
★ভাইয়ারা কী কী পড়ান?  

kona-000

> অ, আ, ক, খ এগুলা পড়ায়। আর ইংরেজিও পড়ায়।
★পড়াশোনা করে তুমি কী হতে চাও? 
> পড়াশোনা করে চাকরি করমু, কইরা মায়রে পালমু।
★তুমি যখন ফ্রি থাকো তখন কী করো?
> এগুলাই করি, নাচ-গান শিখতে চাই। 
★আজ যে জাতীয় কন্যা শিশু দিবস এ বিষয়ে তুমি কী কিছু জানো? 
> না, এগুলা জানি না।
★তোমার অধিকার সম্পর্কে কিছু জানো?
>আমার আবার কিসের অধিকার? দুই বেলা খাইতে আর পড়তে পারলেই হয়।
★জাতীয় কন্যা শিশু দিবস নিয়ে কিছু বলতে চাও?? 
>আমার মতো সব কন্যা শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা চাই।