সাবেক সচিব এম এ রশীদের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) সাবেক সচিব এম এ রশীদের ৩৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ মাদানী অ্যাভিনিউয়ে ইউনিটি ক্লাব, ইউনাইটেড হাউজে, বাদমাগরিব দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও দোয়ায় শামিল হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।