রাজউক উচ্ছেদ অভিযান

নকশাবহির্ভূত ভবন নির্মাণ, জরিমানা দিয়ে হল না শেষ রক্ষা

রাজধানীতে নকশাবহির্ভূত নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জোন-৩/১ এর আওতাধীন মিরপুরের রূপনগর এলাকায় এই মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন ৩/১ এর আওতাধীন রূপনগরে নির্মাণাধীন ২ টি ভবনের অবৈধ আংশিক অংশ অপসারণ করা হয় এবং একটি ভবনের মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এই অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার। 

রাজউকের অনুমোদিত নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় প্রাথমিক সর্তকতার জন্য এই জরিমানার আওতায় আনা হয়।  ‘হোমট্রাস্ট রেসিডেন্স’ নামের ভবনের মালিকের উপস্থিতি অনুমোদিত নকশা ব্যত্যয়কৃত অবৈধ আংশিক অংশ অপসারণ করে তাৎক্ষণিক ১ লক্ষ টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে নকশা ব্যত্যয় করবে না এই মর্মে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হয়। ‘গ্রিন গার্ডেন’ নামে  অপর আরেকটি ভবন মালিক অভিযান চলাকালে অনপুস্থিত ছিলেন। 

384557802_867571047748733_5185255065182722590_n

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, আজকে আবহাওয়া প্রতিকূল থাকায় ২ টি নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ আংশিক উচ্ছেদ ও ০১(এক) লক্ষ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ স্থাপনা অপসারণের পাশাপাশি ভবন মালিকের কাছ থেকে তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা গ্রহণ করা হয়। আমরা আইনানুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেছি। জনস্বার্থে রাজউকের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

এই অভিযানে রাজউকের জোন ৩/১ এর অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি, রতন কুমার, সহকারী অথরাইজড অফিসার, মশিউর রহমান, সহকারী অথরাইজড অফিসার প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।