সাভারের ভাকুর্তা ইউনিয়নে এক চালককে হত্যার করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। নিহত ওই আটো চালকের নাম আলী রমজান (৪৮)। শনিবার (৭ অক্টোবর) রাত ১১টার পর যেকোনো সময় ভাকুর্তার কাইসার চর তালবাগের পাশে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত রমজান আলী ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি ভাড়ারিয়াপাড়া এলাকার মৃত দিল মোহাম্মদের ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার ভাকুর্তা ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. আসওয়াদুর রহমান বলেন, সকালে আমাদের কাছে খবর আসে সড়কে একটি লাশ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে নিহতের গলায় গামছা পেঁচানো লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।