পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করতে রাজধানী থেকে মাওয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে সেখানে পৌঁছান তিনি। এর আগে সকাল সোয়া ১০টার দিকে তার সরকারি বাসভবন গণভবন থেকে মাওয়ার উদ্দেশে রওনা দেন তিনি।
পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর পর্যন্ত রেলপথ চলে গেছে ১৭২ কিলোমিটার। এর শেষ হয়েছে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের কাজ। মাওয়া অংশের উদ্বোধনের পর ট্রেনে মাওয়া থেকে ভাঙ্গা যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।
উদ্বোধনের এক সপ্তাহ পর বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করেছে রেল কর্তৃপক্ষ।