জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর)  রাতে এ ফল প্রকাশ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে ৮৮০টি কলেজের মোট ৩ লাখ ৩৫ হাজার ৪২১ পরীক্ষার্থী ৩২৪টি কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd I www.nubd.info থেকেও ফল জানা যাবে।